১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ওয়াসার পানির দাম বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে বিএনপির মানববন্ধন

প্রকাশিত: ১৯ February ২০২২, ১:৪৯ pm | বিভাগ: রাজশাহী প্রতিদিন
ওয়াসার পানির দাম বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে বিএনপির মানববন্ধন
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:


ওয়াসার পানির দাম তিনগুণ বৃদ্ধি প্রতিবাদে মাবনবন্ধন করেছে রাজশাহী মহানগর বিএনপি। এসময় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী মানববন্ধন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে নগরীর মালোপাড়া এলাকায় পানি দাম কমানোর দাবি জানিয়ে বিভিন্ন ব্যনার ফেস্টুন হাতে নিয়ে দাঁড়ান তারা।

মানবন্ধনে বিএনপি নেতারা বলেন, রাজশাহী ওয়াসা কর্তৃপক্ষ সামজিক, রাজনৈতিকসহ এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে কোন আলোচনা ছাড়ায় পানির দাম হঠাৎ তিন গুণ বাড়িয়েছে। সেটি সম্পূর্ণ অযৌক্তিক। যদি দ্রুতই ওয়াসা তাদের সিদ্ধান্ত থেকে না সরে আসে, তাহলে নগরবাসীকে নিয়ে ওয়াসা ভবন ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, রাহশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা, সদস্য সচিব, মামুনুর রশিদ মামুন যুগ্ম-আহ্বায়ক নজরুল হুদা, দেলোয়ার হোসেন, শাফিকুল ইসলাম, বজলুর রহমান, জয়নাল আবেদিনসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন