১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে রেডা’র পক্ষ থেকে কম্বল বিতরণ

প্রকাশিত: ৯ January ২০২৩, ৭:১২ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে রেডা’র পক্ষ থেকে কম্বল বিতরণ
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশন (রেডা) পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হল রুমে এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।

এসময় উপস্থিত ছিলেন, রেডা সভাপতি তৈফিকুর রহমান লাবলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তাফিজুর রহমান, রেডার সহসভাপতি হুসাইন আলী, সাংগঠনিক সম্পাদক মেজবাউল বারি, প্রচার সম্পাদক আক্তার হুদা রুমেল।

অনুষ্ঠানে আসাম কলোনী বাইতুল আমানে ৫০টি কম্বল, হেতেম খাঁ কবরস্থান মাদ্রাসায় ৮৫টি, তারতীরুল কোরআনে ৫টি, জামীয় রহমানিয়ায় ১০০টি ও বশীরাবাদ মাদ্রায় ২৭টি কম্বল দেয়া হয়।

পরে দোয়া অনুষ্ঠিত হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন