১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ফেন্সিডিলসহ দুইজন আটক, মোটর সাইকেল জব্দ

প্রকাশিত: ১১ January ২০২৩, ৬:৫৩ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে ফেন্সিডিলসহ দুইজন আটক, মোটর সাইকেল জব্দ
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে ৯৫ বোতল ফেন্সিডিল-সহ দুইজনকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, মো: শামীম হোসেন (২৫) ও মো: আক্তারুল আলম (৪৮) । শামীম চাঁপাইনবাবগঞ্চ জেলার শিবগঞ্জ থানার আজমতপুর এলাকার  মো: মজিবর রহমানের ছেলে ও আক্তারুল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান এলাকার মৃত শহীদ খানের ছেলে।

আজ বুধবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দুইজন মাদক ব্যবসায়ী কশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের ঐ টিম রাত সোয়া ৯টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শামীম ও আক্তারুলকে আটক করে। এসময় আসামিদের কাছ থেকে ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। সেই সাথে তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

তার বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রজু হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন