১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আরএমপি’র মাস্টার প্যারেড অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫ January ২০২৩, ৫:৫৯ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
আরএমপি’র মাস্টার প্যারেড অনুষ্ঠিত
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
আরএমপি’র মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ৮ টায় আরএমপি পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেডটি অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন আরএমপি’র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।
প্যারেডে সালাম গ্রহণ শেষে পুলিশ কমিশনার আরএমপি’র অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
May be an image of 4 people and people standing
বক্তব্যে তিনি নিয়মিত প্যারেড অনুশীলন, ডিসিপ্লিন বজায় রাখা, সুশৃঙ্খল জীবন যাপন ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন-সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
প্যারেড পরিচালনা করেন মো: সোহেল রানা, সহকারী পুলিশ কমিশনার (রাজপাড়া) ।
মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স)  মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, আরএমপি’র ঊর্দ্ধতন কর্মকর্তাগণ-সহ অন্যান্য পুলিশ সদস্যরা।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন