১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫ January ২০২৩, ৬:০৫ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১ টায় আরএমপি সদরদপ্তরে ডিসেম্বর/২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।
অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন। অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি)  সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন