১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ওয়েব সিরিজে মিম, সঙ্গী কে?

প্রকাশিত: ১৬ January ২০২৩, ৮:৩২ pm | বিভাগ: বিনোদন, সব খবর
ওয়েব সিরিজে মিম, সঙ্গী কে?
বিজ্ঞাপন

লাক্স তারকা বিদ্যা সিনহা মিম এরই মধ্যে দেশসেরা চিত্রনায়ক শাকিব খান থেকে শুরু করে শুভ, সিয়াম, রাজসহ অনেকের সঙ্গে অভিনয় করেছেন। গত বছর মিম-রাজ জুটির ‘পরাণ’ সিনেমা মুক্তির পর প্রশংসা কুড়ান এই জুটি। কিন্তু পরীমণির আপত্তির কারণে রাজের সঙ্গে জুটি বাঁধবেন না বলে জানিয়ে দিয়েছেন মিম।

এই অভিনেত্রী বর্তমানে কলকাতায় সুপারস্টার জিতের বিপরীতে ‘মানুষ’ সিনেমায় অভিনয় শুরু করছেন। এরই মধ্যে নতুন একটি ওয়েব সিরিজে মিমের অভিনয়ের কথা জানা গেছে। নাম চূড়ান্ত না হওয়া এই সিরিজটি নির্মিত হবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য। এটি নির্মাণ করবেন নির্মাতা সানী সানোয়ার।

সূত্রের খবর, এতে মিমের সঙ্গে থাকছেন অভিনেতা এফএস নাঈম। হইচইয়ের ‘কারাগার’ সিরিজেও ছিলেন তিনি। নতুন এই ওয়েব সিরিজ নিয়ে সানী সানোয়ারও আনুষ্ঠানিক কিছু বলতে চাননি। জানিয়েছেন, হইচই থেকেই আনুষ্ঠানিকভাবে বিশদ জানাবে।

রাইজিংবিডি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন