১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

জয়পুরহাটে ৩ দিনব্যাপী বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প- প্রযুক্তি মেলা

প্রকাশিত: ২২ January ২০২৩, ৪:৫৭ pm | বিভাগ: জয়পুর হাট, রাজশাহী প্রতিদিন, সব খবর
জয়পুরহাটে ৩ দিনব্যাপী বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প- প্রযুক্তি মেলা
বিজ্ঞাপন

জয়পুরহাট প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের বিজ্ঞান মনোস্ক করে গড়ে তোলার লক্ষ্যে ”ক্ষুদে বিজ্ঞানীদের আবিস্কার, স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার” এ প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প- প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

ইনস্টিটিউট অব মাইনিং মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএমএম) এবং বাংলাদেশ ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) যৌথ আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২ টায় জয়পুরহাটের খনজনপুরস্থ পলিবাড়ি এলাকায় অবস্থিত ইন্সটিটিউট অব মাইনিং , মিনারোলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম) চত্বরে এ মেলার উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামসুল আলম দুদু।

জয়পুরহাট ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জির পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম।
মেলার প্রতিবাদ্য বিষয়ে বক্তব্য দেন আইএমএমএম, বিসিএসআইআর এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. প্রদীপ কুমার বিশ্বাস।

উত্তরবঙ্গের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবিত গবেষনা প্রকল্প প্রদর্শনী নিয়ে ২৮টি শিা প্রতিষ্ঠানের ৯১টি স্টল নিয়ে ১শ’ ৭৭ জন ক্ষুদে বিজ্ঞানীরা অংশ নিয়েছে।

মেলার আয়োজক ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জির পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান বলেন, চতুর্থ শিল্প বিপ্লব হলো আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণের একটি চলমান প্রক্রিয়া। আমাদের এই ক্ষুদে বিজ্ঞানীদেরকেই চতুর্থ শিল্প বিপ্লব এর চালেঞ্জ মোকাবেলায় কাজ করতে হবে।

তিনি আরো বলেন, বিজ্ঞানীদের উদ্ভাবনী শক্তিকে এবং বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করায় বিজ্ঞান মেলার প্রধান লক্ষ্য। এ মেলা আগামী ২১ জানুয়ারী পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা৬ টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন