ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শনে আরএমপি কমিশনার
পবা ও শাহমখদুম থানা এবং ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শন করলেন আরএমপি’র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
আজ রোববার সকাল সোয়া ১০ টা হতে সাড়ে ১১ টা পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা ও শাহমখদুম থানা এবং ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শন করেন।
এসময় উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মো: নূর আলম সিদ্দিকী পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান এবং অফিসার ইনচার্জ গণ নিজ নিজ থানায় পুলিশ কমিশনারকে গার্ড অব অনার প্রদান করেন।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মো: নূর আলম সিদ্দিকী, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) মো: আরিফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (পিওএম) সুকুমার মোহন্ত, দুই থানার অফিসার ইনচার্জ গণ, ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ-সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
