১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

শবে মেরাজ কবে জানা যাবে সোমবার সন্ধ্যায়

প্রকাশিত: ২২ January ২০২৩, ৭:৩৭ pm | বিভাগ: ধর্ম, সব খবর
শবে মেরাজ কবে জানা যাবে সোমবার সন্ধ্যায়
বিজ্ঞাপন

পবিত্র শবে মেরাজের তারিখ নির্ধারণের জন্য সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যায় জানা যাবে কোন দিন পবিত্র শবে মেরাজ পালিত হবে।

রবিবার (২২ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪৪ হিজরি সনের পবিত্র শবে মেরাজের তারিখ নির্ধারণ এবং পবিত্র রজব মাসের চাঁদ দেখার লক্ষ্যে সোমবার সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ। টেলিফোন নম্বরগুলো: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ এবং ০২-৪১০৫০৯১৭।

ঢাকাটাইমস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন