চেম্বারের উদ্যোগে এফবিসিসিআই’র পরিচালক শামসুজ্জামানের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এর সম্মেলন কক্ষে মো. শামসুজ্জামান, পরিচালক, এফবিসিসিআই ও রিয়েল এষ্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশন (রিডা) রাজশাহী এর সহযোগীতায় দুঃস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে এই মহতি কার্যক্রমের সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন রিডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু ও সাধারন সম্পাদক আ.স.ম মিজানুর রহমান কাজী।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, পরিচালক শাহাদৎ হোসেন, রিয়াজ আহমেদ খান, হারুন উর রশীদ, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মতিউল হক এবং রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সচিব মুয়াক্ষেরুল হুদা ও সহকারী সচিব আব্দুল্লাহ আল ইয়াসিন।
