রাজশাহীতে শতাধিক শীতার্ত চরবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া শীতবস্ত্র রাজশাহী জেলার পবা উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোরে মাঝারদিয়ার ইউনিয়নের শতাধিক চরবাসীর মাঝে এ কম্বল বিতরণ করেন সংরক্ষিত নারী আসনের এমপি ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড. আদিবা আনজুম মিতা।
কম্বল বিতরণকালে আদিবা আনজুম মিতা বলেন, বিএনপির আমলে আপনার তেমন সুবিধা পাননি, কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের কষ্টের কথা চিন্তা করে তার ত্রাণ তহবিল হতে অসংখ্য মানুষের মাঝে অনুদান দিয়ে যাচ্ছেন। শীতে আপনার কষ্টের কথা চিন্তা করে এ শীতবস্ত্র কম্বল আমার মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছিয়ে দিয়েছেন। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন আর আগামীতে অবশ্যই নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন করতে সহোযোগিতা করবেন।
এসময় তিনি আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় সকলকে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল সহ স্থানীয় মেম্বার ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
