৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী জেলা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে। এসময় কয়েকজনের থেকে মাদক দ্রব্যও উদ্ধার করা হয়। রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় তাদের গ্রেফতার করে পুলিশ।
জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ২ জন, বাগমারা থানা ১ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে।
যার মধ্যে ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ১ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানা মাসুদ রানাকে (৩৭) ১০০ গ্রাম গাঁজা, বাগমারা থানা সাইমকে (৩৫) ১৫ পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের জেল হাজতে পাঠায়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
