১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

অমর একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রাজশাহী জেলা পুলিশের

প্রকাশিত: ২১ February ২০২২, ৩:৩০ pm | বিভাগ: রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ
অমর একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রাজশাহী জেলা পুলিশের
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন রাজশাহী জেলা পুলিশ।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সোমবার রাজশাহী কোর্ট শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারী সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম ( বার)।

এসময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন