১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রীর হাতে ‘শ্রদ্ধার্ঘ্য’ তুলে দিলেন মেয়র লিটন

প্রকাশিত: ২৯ January ২০২৩, ৯:২৫ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রীর হাতে ‘শ্রদ্ধার্ঘ্য’ তুলে দিলেন মেয়র লিটন
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘শ্রদ্ধার্ঘ্য’ প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

আজ রবিবার (২৯ জানুয়ারি) বিকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় জনসমুদ্রের সামনে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ ‘শ্রদ্ধার্ঘ্য’ তুলে দেন তিনি।

May be an image of 7 people and people standing

এদিকে, জনসভায় বক্তব্যকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন। সেভাবেই রাজশাহীতেও এগিয়ে গেছে। অনেকে আমাকে সফল মেয়র বলেন, রাজশাহীকে গ্রিন সিটি বলেন, নেত্রী আপনার কাছ থেকে এই সহযোগিতা না পেলে কখনও এই রকম উন্নয়ন করতে পারতাম না। এটি আপনার কাজ। আপনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ও আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনি আরো অনেকদিন আমাদের মধ্যে থেকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন-এই কামনা করি।

রাজশাহীর উন্নয়নে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন রাসিক মেয়র লিটন

তিনি আরো বলেন, আমাদের নেত্রী আপনি রাজশাহীর এই মাদ্রাসা মাঠে অনেকবার এসেছেন, কখনও সরকারি দলে, আবার কখনও বিরোধী দলে থাকতে এসেছেন, জনসভা করেছেন। আজকের জনসভায় এই মাঠে যে পরিমাণ মানুষ আছে, তার চেয়ে আটদশগুণ বেশি মানুষ বাইরেই রয়েছে। জনসভায় মানুষের ঢল নেমেছে।

মেয়র আরো বলেন, মাননীয় নেত্রী আপনার দেয়া বিভিন্ন কর্মসূচি নারীদের ক্ষমতায়ন করেছে, ভাগ্যের উন্নয়ন করেছে। নারীরা আপনাকে দেখতে চাই আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছে। প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্প তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করে যাচ্ছে। হতদরিদ্র নারীরা তারা নিজেদের জীবনকে পরিবর্তন করছে।

May be an image of 6 people and people standing

বর্তমান বছরটি উন্নয়নের বছর উল্লেখ করে রাসিক মেয়র বলেন, আপনার সাথে পদ্মা সেতু পার হয়েছি, আমরা আপনার সাথে মেট্রোরেলে চড়েছি, অনেক মেগা প্রকল্প শেষ হয়েছে। আগামীতে আপনার পাশে থাকতে চাই। আমরা শ্লোগান দেয় শেখ হাসিনা আছেন সংসদে, আর আমরা আছি রাজপথে।আপনার কারণে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। যা কয়েক বছর আগেও ছিল না।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন