রাজশাহীতে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শিপলু (৩০) দরগাপাড়ার শামীম ওরফে আশরাফের ছেলে। বুধবার সকালে মাস্টারপাড়া পদ্মা গার্ডেন এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবনে কাজ করা ক্রেনের দোলনার তার ছিড়ে নিচে মাটিতে পড়ে মৃত্যু হয় শিপলুর।
জানা গেছে, সকালে সাহেব বাজার মাস্টারপাড়া পদ্মা গার্ডেন সংলগ্ন নির্মানাধীন ১০ তলা বিল্ডিং কাজ করছিলেন শিপলুসহ কয়েকজন। এসময় ক্রেনের দোলনার তার ছিড়ে শিপলু ১০ তলা থেকে মাটিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
