১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আর নেই

প্রকাশিত: ১ February ২০২৩, ৬:২৮ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আর নেই
বিজ্ঞাপন
প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের (৬৮) আজ সকালে রাজশাহীর মথুরডাঙ্গায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি এক পুত্র ও কন্যা সন্তান রেখে গেছেন। আজ বেলা সাড়ে তিনটায় সপুরা মিয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।
মরহুম শফিকুল ইসলাম সরকারি মালিকানাধীন দৈনিক বার্তায় দীর্ঘদিন কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজশাহী মহানগরীর ১৬নং ওয়ার্ডের মথুরডাঙ্গায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন