১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বাড়তে পারে দিনের তাপমাত্রা

প্রকাশিত: ৬ February ২০২৩, ১:৫২ pm | বিভাগ: আবহাওয়া, জাতীয়, সব খবর
বাড়তে পারে দিনের তাপমাত্রা
বিজ্ঞাপন

দিনের তাপমাত্রা সারাদেশে সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

মঙ্গলবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের
কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঢাকায় উত্তর-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৫ থেকে ১০ কিলোমিটার। আগামী তিনদিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।-বিডি প্রতিদিন

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন