১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

পৌনে দুই লাখ জিপিএ-৫

প্রকাশিত: ৮ February ২০২৩, ১১:২৮ am | বিভাগ: জাতীয়, শিক্ষা, সব খবর
পৌনে দুই লাখ জিপিএ-৫
বিজ্ঞাপন

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পৌনে দুই লাখ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। সব বোর্ডে জিপিএ-৫ এর সংখ্যা ১ লাখ ৮৬ হাজার।

সব বোর্ডে পাসের হার ৮৬ শতাংশের কিছু বেশি। বুধবার সকালে শিক্ষা প্রশাসনের একটি সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতবার এসএসসি ও সমমানে মোট পাসের হার ছিলো ৯৫ দশমিক ২৬ শতাংশ। গতবছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী। গতবার এসএসসি ও সমমানে মোট পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল তুলে দেয়া হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জানা গেছে, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশ নেন। গত ৬ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলে ২২ ডিসেম্বর পর্যন্ত।- দৈনিক শিক্ষা

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন