১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

সবচেয়ে কম সময়ে কোহলির ২৫ হাজার

প্রকাশিত: ১৯ February ২০২৩, ৭:১১ pm | বিভাগ: খেলাধুলা, সব খবর
সবচেয়ে কম সময়ে কোহলির ২৫ হাজার
বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় ম্যাচ তিন দিনেই জিতে নিলো ভারত। দিল্লি টেস্টে স্বাগতিকদের ৬ উইকেটে জয়ের দিনে ২০ রান করেন কোহলি, ১২ রান হতেই দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন বিরাট কোহলি। তার নামের পাশে এখন ২৫ হাজার আন্তর্জাতিক রান।

দ্বিতীয় ভারতীয় ও ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এই অর্জনের দেখা পেলেও একটি জায়গায় সবার সেরা তিনি। সবচেয়ে দ্রুততম ২৫ হাজার রানের কীর্তি গড়েছেন ভারতের ডানহাতি ব্যাটসম্যান। ৫৪৯তম আন্তর্জাতিক ইনিংসে এই মাইলফলকে নাম লিখলেন কোহলি। শচীন টেন্ডুলকারের এই মাইলফলক স্পর্শ করতে খেলতে হয়েছিল ৫৭৭ ইনিংস।

রিকি পন্টিং (৫৮৮), জ্যাক ক্যালিস (৫৯৪), কুমার সাঙ্গাকারা (৬০৮) ও মাহেলা জয়াবর্ধনে (৭০১) এই এক্সক্লুসিভ তালিকায় কোহলি ও শচীনের পরে আছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ৩৪৩৫৭ রানের মালিক শচীৃন।

২০১০ সালে ভারতের জার্সিতে অভিষেক হয় কোহলির এবং সম্প্রতি সব ফরম্যাটে সেরা ব্যাটসম্যানের পরিচয় দিয়েছেন। ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম ১১ হাজার রান, ১০৫ টেস্টে ২৭ সেঞ্চুরিতে ৮১৩১ রান এবং ১১৫ টি-টোয়েন্টিতে ৪০০৮ রান করেছেন।

রাইজিংবিডি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন