১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

শবে বরাত কবে, জানা যাবে মঙ্গলবার

প্রকাশিত: ২০ February ২০২৩, ১২:০১ pm | বিভাগ: জাতীয়, ধর্ম, সব খবর
বিজ্ঞাপন

পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ ও শাবান মাসের চাঁদ দেখা নিয়ে সভার আয়োজন করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সোমবার (২০ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে জানাতে আহ্বান করা গেল। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ এছাড়া ফ্যাক্স নম্বর: ২০-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা জেলার নির্বাহী কর্মকর্তাকে জানাতে হবে।- বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন