‘ফিরিয়ে দিতে চাই, কিছু রেখে যেতে চাই’
২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশের কোচের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। তার সময়ে অভাবনীয় ও স্মরণীয় কিছু সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। যে কারণে তাকে দ্বিতীয় দফায় নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের চাকরি ছেড়ে দিয়ে দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে সোমবার রাতে ঢাকায় ফেরেন হাথুরুসিংহে।
বুধবার মিরপুরে প্রথম সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে হাথুরু বলেন, আমার মূল লক্ষ্য অবশ্যই বাংলাদেশকে ম্যাচ জেতানো; কিন্তু একই সঙ্গে কিছু ফিরিয়ে দিতে চাই, কিছু রেখে যেতে চাই।
হাথুরুসিংহে আরও বলেন, শেষবার যখন বাংলাদেশে এসেছিলাম, অনেকের সঙ্গে নিজেকেও দেখাতে হতো-আন্তর্জাতিক পর্যায়ে পারব। জানতাম না কোথায় এসে পড়েছি। এবার জানি-বাংলাদেশের ক্রিকেট কিভাবে কাজ করে, এখন আমি নিজের ব্যাপারেও জানি অনেক। এখন অনেক বেশি অভিজ্ঞও।
তিনি আরও বলেন, আমি অনেক সম্ভাবনা দেখেছি বাংলাদেশের ক্রিকেটের জন্য দেশের কোচদের উন্নতির ব্যাপারেও। সেটা করতেও সহায়তা করবে। পরের প্রজন্মকে সামনে আনতে ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করব। আমার মূল লক্ষ্য অবশ্যই বাংলাদেশকে ম্যাচ জেতানো; কিন্তু একই সঙ্গে কিছু ফিরিয়ে দিতে চাই, কিছু রেখে যেতে চাই।
যুগান্তর
