এটাই ওর মান, শোয়েব সম্পর্কে আফ্রিদি
পাকিস্তান ক্রিকেটে আবারও অশান্তি! সদ্য সাবেক প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি খেপলেন শোয়েব আখতারের ওপর। শোয়েব গত টি ২০ বিশ্বকাপে শাহিন আফ্রিদির চোট নিয়ে সমালোচনা করেছিলেন। নিজের জামাইয়ের সমালোচনা শুনে মেজাজ ঠিক রাখতে পারেননি আফ্রিদি।
গত টি ২০ বিশ্বকাপের ফাইনালে চোটের জন্য পুরো চার ওভার বল করতে পারেননি শাহিন। এ নিয়ে শোয়েব বলেছিলেন, ‘খেলার সময় আমি যদি পড়ে যেতাম, হাঁটু যদি ভেঙে যেত, তাহলেও খেলতাম। মুখ দিয়ে রক্ত বেরোলেও উঠে দাঁড়াতাম। ইঞ্জেকশন নিয়ে আবার বোলিং শুরু করতাম। অনেকে হয়তো বলবেন, এভাবে খেললে হাঁটুর বড় ক্ষতি হবে। জীবন বিপন্ন হতে পারে। কিন্তু আমি বলব, হাঁটু ভেঙে গেলে যাক। বিশ্বকাপ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এমন মুহূর্ত বারবার আসে না।’
একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘শোয়েব খেলোয়াড়ি জীবনে এত ইঞ্জেকশন নিয়েছিল যে এখন ভালো করে হাঁটতেও পারে না। এটাই ওর মান।’
যুগান্তর
