১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে বৃত্তি পেয়েছে ১ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী

প্রকাশিত: ৪ March ২০২৩, ৯:৪৫ am | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শিক্ষা, সব খবর
রাজশাহীতে বৃত্তি পেয়েছে ১ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী
বিজ্ঞাপন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এই ফলাফল প্রকাশ করা হয়। এই ফলাফলে রাজশাহীতে বৃত্তি পেয়েছে ১ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী। জেলায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৫৯১ জন। আর সাধারণে বৃত্তি পেয়েছে ১ হাজার ৩৭৮ জন শিক্ষার্থী। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ সালের ফলাফলের ভিত্তিতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তলিকা প্রকাশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, বৃত্তির প্রকাশিত ফলা ফলে রাজশাহী জেলার সদরসহ ১০টি উপজেলার মধ্যে ট্যালেন্টপুলে বেশি বৃত্তি পেয়েছে বোয়ালিয়ায় (সদর)। বোয়লিয়ার ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৮৯ জন শিক্ষার্থী। এছাড়া সাধারণ বৃত্তিতে জেলায় বাগমারা এগিয়ে। বাগমারায় সাধারণে ২০৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বোয়ালিয়াতে (সদর) ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৮৯ জন শিক্ষার্থী। সাধারণে বৃত্তি পেয়েছে ১৮১ জন শিক্ষার্থী। পবায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৫৯ জন ও সাধারণে বৃত্তি পেয়েছে ১৫৭ জন শিক্ষার্থী। মোহনপুর উপজেলায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩৫ জন ও সাধারণে বৃত্তি পেয়েছে ৯১জন শিক্ষার্থী। গোদাগাড়ীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৮৭ জন ও সাধারণে বৃত্তি পেয়েছে ১৬৩ জন শিক্ষার্থী।

চারঘাটে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৪৭ জন ও সাধারণে বৃত্তি পেয়েছে ৯১ জন শিক্ষার্থী। তানোরে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৪২ জন ও সাধারণে বৃত্তি পেয়েছে ১৫১ জন শিক্ষার্থী। দুর্গাপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩৮ জন ও সাধারণে বৃত্তি পেয়েছে ৯৭ জন শিক্ষার্থী। পুঠিয়ায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৪৩ জন ও সাধারণে বৃত্তি পেয়েছে ৯১ জন শিক্ষার্থী। বাগমারায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৬৭ জন ও সাধারণে বৃত্তি পেয়েছে ২০৫ জন শিক্ষার্থী। বাঘায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৪০ জন ও সাধারণে বৃত্তি পেয়েছে ১৫১ জন শিক্ষার্থী।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, বৃত্তির ফলাফল প্রকাশ হয়েছে। প্রাথমিক শিক্ষার ওয়েব সাইটে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের একটা অনুষ্ঠানে আছি, বিস্তারিত অফিস টাইমে জানাতে পারবো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন