ব্যবসায়িক লক্ষ্য সংখ্যা অর্জনে ১৫০ দিনের বিশেষ কমসূচি
সংবাদ বিজ্ঞপ্তি:
রূপালী ব্যাংক লি. রাজশাহীর আয়োজনে ব্যবসায়িক লক্ষ্য সংখ্যা অর্জনে ১৫০ দিনের বিশেষ কমসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপালী ব্যাংক রাজশাহী বিভাগীয় প্রধান (চলতি দায়িত্ব) মো. ফখরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন, মহা ব্যবস্থাপন রূপালী ব্যাংক লি, লোকাল অফিস ঢাকার আবু নাসের মোহাম্মদ মাসুদ, বিভাগীয় কার্যালয়ের উপমহা ব্যবস্থাপক মো. গোলাম নবী, রাজশাহী কর্পোরেট শাখার শাখা প্রধান ও এজিএম মো. শোয়াইবুর রহমান খান, রাজশাহী জোনের জোনাল ম্যানেজার মো. নিজাম উদ্দিন, বগুড়া জোনের জোনাল ম্যানেজার প্রকাশ কুমার সহা, নওগাঁ জোনোর জোনাল ম্যানেজার মাহবুবুল ইউনুস, নিরীক্ষা পরিদর্শন বিভাগের উপমহাব্যবস্থাপক উৎপল কবিরাজ। বিদেশী রেমিট্যান্স সুবিধা ভোগী গ্রাহকদেরকে বিভিন্ন জোনের ১ম, ২য়, হয়; পুরস্কার প্রদান করেন বিভাগের ১ম, হয়, হয় পুরস্কার প্রদান করেন। এছাড়া বিভিন্ন করপোরেট শাখা প্রধান এবং বিভাগের ৭৬ শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
