১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে শেষ হলো জেলা তাবলিগ ইজতেমা

প্রকাশিত: ৪ March ২০২৩, ২:২৯ pm | বিভাগ: ধর্ম, রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
রাজশাহীতে শেষ হলো জেলা তাবলিগ ইজতেমা
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে শেষ হলো জেলা তাবলিগ ইজতেমা। শনিবার (৪ মার্চ) বেলা ১২টার দিতে আখেরি মোনাজাত শুরু হয়। এই মোনাজাত চলে সাড়ে ১২টা পর্যন্ত। প্রায় ৩০ মিনিটের এ মোনাজাতে অংশ নেয় হাজারও মুসল্লি। এসময় হাজারও মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখর হয় রাজশাহীর পদ্মা পাড়ের হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মনির বিন ইউসুফ।

এর আগে গত ২ মার্চ রাজশাহীর হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই ইজতেমা শুরু হয় । তিন দিনব্যাপী এ জেলা তাবলিগ ইজতেমায় জেলার হাজারও মানুষ অংশ নেয়। বিশেষ করে আখেরি মোনাজাতে নামে ঈদগা মাঠে নামে মুসল্লিদের ঢল।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল আলম বলেন, সুন্দর ও সুষ্ঠুভাবে রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা শেষ হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন