অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৬৮৬ কর্মকর্তা
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকে ৬৮৬ জনকে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার।
সহযোগী অধ্যাপক পদের এসব কর্মকর্তাদের ২০২৫ সালের জাতীয় বেতন স্কেলে ৫০০০০-৭১২০০ টাকা বেতনক্রমে অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়। সোমবার (২০ মার্চ) রাতে এ নিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আদেশে বলা হয়, কর্মকর্তাদের আবশ্যিকভাবে তাদের পিডিএস লগইন করে অবমুক্ত ও যোগদান করতে হবে। ইনসিটু বা সংযুক্ত কর্মকর্তারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিবর্তে সংযুক্ত কর্মস্থলের নির্ধারিত বেতন ও অন্যান্য ভাতা পাবেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে এসব কর্মকর্তার পদোন্নতি আটকে থাকায় তারা পদোন্নতির দাবি জানিয়ে আসছিলেন।- বাংলানিউজ
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
