১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দমমিক ৬

প্রকাশিত: ১৭ April ২০২৩, ৫:৫২ pm | বিভাগ: আবহাওয়া, রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দমমিক ৬
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

তীব্র তাপদাহে কাহিল হয়ে পড়েছে রাজশাহীর জনজীবন। একসপ্তাহ থেকে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রার পাদর উঠছে। এমন অবস্থায় দুর্বিষহ হয়ে উঠেছে দ্মা পাড়ের রাজশাহী জনজীবন। রোদে কোথাও স্বস্তি নেই।

পথে-ঘাটে শ্রমজীবী মানুষদের দুর্ভোগ আগুনমুখো আবহাওয়া আরো বাড়িয়ে দিয়েছে। ফলে মানুষের পাশাপাশি পশু-পাখিরাও নিদারুণ কষ্টে দিন পার করছে।

এমন অবস্থায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়েছে। বিরাজ করছে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। 

আজ সোমবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বোচ্চ এবং গেল ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ।

এর আগে ২০০৫ সালের ১২ জুন রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর রাজশাহীর তাপমাত্রা ওঠানামা করলেও ৪২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেনি বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণাগার।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাজীব খান জানান, গত কয়েকদিন ধরেই রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। এর মধ্যে গত ১৩ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর ১৪ এপ্রিল রেকর্ড করা হয় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, ১৫ এপ্রিল ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ১৬ এপ্রিল ছিল ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আর আজ ১৭ এপ্রিল বেলা ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখন পর্যন্ত এটি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। একই সাথে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিকেল তিনটায় বাতাসের আদ্রতা ছিল মাত্র ১৮ শতাংশ।

এদিকে মাঝখানে শুধু ১৫ এপ্রিল বাদে গত পাঁচ দিন থেকে রাজশাহী তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ছিল। তবে আজ ৪২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে এটি অতি তীব্র তাপপ্রবাহের রূপ নিল। এর আগে গত ৪ এপ্রিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মৃদু তাপপ্রবাহ শুরু হয় রাজশাহী অঞ্চলে। এরপর মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। আজ তা অতি তীব্র হলো। বৃষ্টি না হলে এই তাপপ্রবাহ প্রশমিত হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান এই কর্মকর্তা।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, ২০০৫ সালের পর রাজশাহীর তাপমাত্রা আজ আবারও ৪২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলো। এটি অব্যাহত থাকতে পারে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের এক পরিসংখ্যানে দেখা গেছে- এর আগে ২০০৫ সালের ১২ জুন রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর পর ২০১৪ সালের ২১ মে উঠেছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, এবং ২০১৬ সালের ২৯ এপ্রিল উঠেছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর দীর্ঘ আট বছর পর ২০২২ সালের ১৫ এপ্রিল রাজশাহীতে তাপমাত্রার পারদ আবারও পুরনো রেকর্ড ভাঙে। ওই দিন বেলা ৩টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত এই সর্বোচ্চ তাপমাত্রা আর অতিক্রম করেনি উত্তরের বিভাগীয় শহর রাজশাহীতে।

এছাড়া ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে দেশের মধ্যে স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটিই এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা। এর পর তাপমাত্রা বাড়লেও এখন পর্যন্ত আগের সেই রেকর্ড ভাঙেনি।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন