১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ইভিনিং গাউন পরে অ্যাওয়ার্ড নিলেন মিম

প্রকাশিত: ২ May ২০২৩, ৭:৫০ pm | বিভাগ: বিনোদন, সব খবর
ইভিনিং গাউন পরে অ্যাওয়ার্ড নিলেন মিম
বিজ্ঞাপন

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও পশ্চিমবঙ্গের অভিনেতা রুদ্রনীল ঘোষ।

শুক্রবার সন্ধ্যায় কলকাতার কলামন্দির প্রেক্ষাগৃহে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা ও কলকাতার তারকাদের সম্মাননা জানায় ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড’ কর্তৃপক্ষ। আইকনিক স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে কলকাতায় যান বাংলাদেশের অনেক তারকা।

কালো গাউনে কলকাতায় দ্যুতি ছড়ালেন মিম

সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে কালো ইভিনিং গাউন পরে উপস্থিত ছিলেন মিম।

মিম পরিবার নিয়ে বেশ কিছুদিন ধরেই অবস্থান করছেন ভারতে। স্বামী সনি পোদ্দার ছাড়াও মিমের সঙ্গে তার মা-বাবা রয়েছেন।

রাইজিংবিডি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন