১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে রাষ্ট্রের জন্য জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ

প্রকাশিত: ১ March ২০২২, ৮:২১ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
রাজশাহীতে রাষ্ট্রের জন্য জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

আজ ১ মার্চ ‘পুলিশ মেমোরিয়াল ডে’। দেশের অভ্যন্তরীন নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের যানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ।
এ দিবস উপলক্ষে আজ সকাল ১০ টায় রাজশাহী পুলিশ লাইন্সের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও ০১ মিনিট নিরবতা পালনসহ নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামণায় দোয়া করা হয়। পরবর্তীতে জেলা পুলিশ রাজশাহী’র ড্রিল শেডে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার  মোঃ আবু কালাম সিদ্দিক  এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্তি ডিআইজি, রাজশাহী রেঞ্জ জয়দেব কুমার ভদ্র বিপিএম।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসনে বিপিএম (বার)।
প্রধান অতিথি তার বক্তব্যে রাষ্ট্রের জন্য জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করেন। তিনি বলেন, জনগণের নিরাপত্তা বিধান ও দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য নিবেদিত প্রাণ। যেকোন দ্বায়িত্ব ও জাতীয় দূর্যোগে এ বাহিনীর সদস্যগণ চরম ধৈর্য, নিষ্ঠা ও দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে নিঃস্বার্থে তাদের জীবন বিলিয়ে দিচ্ছে। যুগেযুগে তাঁদের আত্মত্যাগের এই মহান দৃষ্টান্ত পুলিশ বাহিনীকে করেছেন গৌরাবান্নিত। তাঁদের কাছে আমরা চির ঋণী।
প্রধান অতিথি নিহত পুলিশ সদস্যদের পরিবারের যে কোন প্রয়োজনে পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
May be an image of 10 people, people standing and outdoors
উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, লে. কর্ণেল মোঃ জিয়াউর রহমান তালুকদার, পিএসসি, সিগ্স, অধিনায়ক, র্যা ব-৫, রাজশাহী, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন)  মোঃ সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর)  মোঃ রশীদুল হাসান পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুলিশ মেমোরিয়াল ডে-২০২২-এ আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তায় কর্তব্যরত অবস্থায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী রেঞ্জের নিহত ৩৭ পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা উপহার প্রদান করা হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন