১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

প্রকাশিত: ৩ March ২০২২, ২:০৭ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক :


রাজশাহীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৩ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজজামান শাহ্  এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, সহকারি পুলিশ সুপার (এসএএফ) মো. নিয়াজ মেহেদী, রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রমুখ।

রাজশাহী ফরেস্ট্রি সাইন্স ট্রেকনোলজি ইনস্টিটিউটের রেঞ্জ কর্মকর্তা হুমায়ূন কবিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, রাজশাহী ফরেস্ট্রি সাইন্স ট্রেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক জিল্লুর রহমান, রাজশাহী এনিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রানী চিকিৎসক ডা. সাফিউল ইসলাম।

এর আগে ‘বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি’ শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসন চত্তরে বর্ণাঢ্য র‌্যালি প্রদক্ষিণ করে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন