১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

মুঠোফোনে কল দিলেই বাজছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

প্রকাশিত: ৩ March ২০২২, ৩:৫৯ pm | বিভাগ: জাতীয়
মুঠোফোনে কল দিলেই বাজছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ
বিজ্ঞাপন

মোবাইলে ফোনকল দিলেই অপর প্রান্ত থেকে ভেসে আসছে ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। অপর প্রান্তে কলরিসিভ হওয়ার আগ পর্যন্ত শোনা যাচ্ছে এই অংশটি।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটিকে সম্মান জানাতে এবং জাতির কাছে তুলে ধরতে ভাষণের বিশেষ অংশ প্রচারের জন্য সব মোবাইল অপারেটরকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদনক্রমে বিটিআরসি থেকে প্রি-কল নোটিফিকেশন হিসেবে ১ থেকে ৭ মার্চ পর্যন্ত প্রচারের নির্দেশনা দেওয়া হয়। বিটিআরসির এক কর্মকর্তা বুধবার (২ মার্চ) এ তথ্য জানিয়েছেন।- দৈনিক শিক্ষা

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন