১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আফগানদের বিপক্ষে ৬১ রানের জয় পেল বাংলাদেশ

প্রকাশিত: ৩ March ২০২২, ৬:২৩ pm | বিভাগ: খেলাধুলা, শীর্ষ সংবাদ, সব খবর
আফগানদের বিপক্ষে ৬১ রানের জয় পেল বাংলাদেশ
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

টি-টোয়েন্টিতে টানা ৮ ম্যাচে কোনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তান যে টি-টোয়েন্টিতে দুর্দান্ত দল, তা বলার অপেক্ষা রাখে না।

কিন্তু নাসুম ও আহমেদ ও সাকিব আল হাসানের ঘূর্ণিঝড়ে সব হিসাবনিকাশ উল্টে গেল। আর তাতে সফরকারীদের উড়িয়ে দিয়ে জয়ে ফিরলো টাইগাররা।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে ৬১ রানে জয় পেয়েছে স্বাগতিকরা। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। জবাবে ৯৪ রান তুলতেই সব উইকেট হারান নবি-রশিদরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন