১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাণীনগরের একডালা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশিত: ২৩ May ২০২৩, ৬:০৮ pm | বিভাগ: নওগাঁ, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাণীনগরের একডালা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
বিজ্ঞাপন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে একডালা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ সভাকক্ষে উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে সভার আয়োজন করা হয়।

সভায় ১ কোটি ৬ লাখ টাকার বাজেট ঘোষণা করেন একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: শাহজাহান আলী।

এ সময় উপস্থিত ছিলেন, একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ফটিক, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আকন্দ, একডালা ইউনিয়ন পরিষদের সচিব সেলিনা আখতার বানু, সকল ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন