ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিড়ালগুলো মারছে কে?
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একাধিক বিড়াল হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাতের আঁধারে কেউ বিড়ালগুলো হত্যা করেছে বলে ধারণা শিক্ষার্থীদের। তারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
শুক্রবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুকুর পাড়ের জসীম উদ্দীন হল মাঠের কাছে গলাকাটা অবস্থায় চারটি বিড়াল পাওয়া যায়।

ওই পোস্টে তিনি লিখেছেন, কোথায় গেল আজ মানবতা নামের সেই গুণটি, যা মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করেছে? চারটি বিড়ালছানা জবাই করে পুকুর পাড়ে রেখে গেল!

এ ঘটনায় হলের কর্মচারীদের জড়িত থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। যে বা যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
জানতে চাইলে কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহিন খান বলেন, বিড়ালগুলো জসীম উদ্দীন হলের কি না তা জানি না। তবে এটা একটা ন্যক্কারজনক ঘটনা। এ ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।- ঢাকা পোস্ট
