১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ফটোসাংবাদিক শাহিনের সুস্থতা কামনা

প্রকাশিত: ৫ March ২০২২, ৬:৪২ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
ফটোসাংবাদিক শাহিনের সুস্থতা কামনা
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ফটোজার্নালিস্টস এ্যাসোসিয়েশন রাজশাহী শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক সোনার দেশ পত্রিকার ফটোসাংবাদিক শাহিন খান আহত হয়েছেন।

শুক্রবার (০৪ মার্চ) রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ‘ম্যাংগো কিংস’ টিমের হয়ে খেলতে গিয়ে তিনি হাতে আঘাতপ্রাপ্ত হন।

পরে তাকে মাঠ থেকে সহকর্মীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপালের ৩১ নমম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। শাহিনের ডান হাতের হার ফেঁটে যাওয়া সেখানে চিকিৎসকরা প্লাস্টার করে দিয়েছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে শাহিন বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

সাংবাদিক শাহিন খানের দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক সামাদ খান।  ‍শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে তারা আহত ফটোসাংবাদিকের আশু সুস্থতা কামনা করেন। এছাড়াও সংগঠনে অনন্য সদস্যরা ফটোসাংবাদিক শাহিন খানের সুস্থ্যার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন