১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আদা শর্মাকে কুপ্রস্তাব, যুবক আটক

প্রকাশিত: ২৮ May ২০২৩, ৮:৩২ pm | বিভাগ: বিনোদন, সব খবর
আদা শর্মাকে কুপ্রস্তাব, যুবক আটক
বিজ্ঞাপন
বলিউডে এখন জনপ্রিয় মুখ অভিনেত্রী আদা শর্মা। নির্মাতাদেরও সুনজরে অভিনেত্রী। বলিউডে ক্যারিয়ার দীর্ঘদিনের হলেও তেমন কোনো নজরকাড়া কাজ উপহার দিতে পারেননি তিনি। তবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘দ্য কেরালা স্টোরি’ অভিনেত্রীর জীবনের মানচিত্রই যেন বদলে দিয়েছে! কিন্তু সফলতা মাঝে মাঝে বিরিক্তর কারণ হয়ে দাঁড়ায়।

তেমন ঘটনা নিয়মিত ঘটছে আদা শর্মার সঙ্গেও। ‘দ্য কেরালা স্টোরি’ সুপারহিট হওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে নিয়মিত হুমকি ধামকি পাচ্ছেন অভিনেত্রী। কয়েক আগে অভিনেত্রীর ব্যক্তিগত ফোন নম্বর ফাঁস হয়ে যায়! লাগাতার ফোন-মেসেজ আসছিলো তার কাছে। হুমকির পাশাপাশি ভয়ানক কুপ্রস্তাবও পাচ্ছিলেন আদা।
অবশেষে পুলিশের জালে ধরা পড়লো সেই যুবক।
21 Adah Sharma Photos, A Perfect Mix Of Cute And Sexy

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেই সেই সংবাদ জানালেন আদা শর্মা। টুইট করে লিখলেন, “এক অজ্ঞাত ব্যক্তি আমার ফোন নম্বর ফাঁস করে আমাকে হুমকি, কুপ্রস্তাব দেওয়ার জন্য সকলকে ইন্ধন যোগাচ্ছিল। তার কাছ থেকে নোংরা মেসেজ, ফোন পাচ্ছিলাম।

সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে। পুলিশ জানতে পেরেছে, ওই যুবক অনৈতিক কাজকর্মের সঙ্গেও যুক্ত।”
 

অভিনেত্রী আরো লিখেছেন, “বহুকাল বাদে ঘরবন্দি। সকলেই বাড়িতে রয়েছে। তাই আর ফোনেরও দরকার হচ্ছে না।

এই রুটের সমস্ত লাইন ব্যস্ত। ‘দ্য কেরালা স্টোরি’ নিত্য দিন নতুন রেকর্ড তৈরি করছে।” 

11
‘দ্য কেরালা স্টোরি’তে আদা শর্মা

জানা গেছে, ‘ঝামুন্ডা বোলতে’ নামে জনৈক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকেই ফাঁস করা হয়েছে আদা শর্মার নম্বর। যদিও ঘটনাটি জানাজানি হওয়ার পরই সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গেছে। বর্তমানে সেই অ্যাকাউন্টের মালিকই জেল হাজতে রয়েছে।

মুক্তির পর থেকেই শিরোনামে ‘দ্য কেরালা স্টোরি’। বিনোদন জগত থেকে রাজনৈতিক মাঠ, সিনেমাটি নিয়ে বিতর্কের শেষ নেই। বিতর্ককে সঙ্গী করেই সফল ‘দ্য কেরালা স্টোরি’। বক্স অফিসে সালমান খান, রণবীর কাপুরকে টপকে রমরমিয়ে ব্যবসা করছে আদা শর্মার চলচ্চিত্রটি। প্রায় ২৫০ কোটি রুপি আয় করে ফেলেছে এই সিনেমা।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া ও কালের কণ্ঠ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন