১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

এবার ওটিটি প্ল্যাটফর্মে নতুন ভূমিকায় আসছেন কৃতি

প্রকাশিত: ১৩ June ২০২৩, ৭:০৫ pm | বিভাগ: বিনোদন, সব খবর
এবার ওটিটি প্ল্যাটফর্মে নতুন ভূমিকায় আসছেন কৃতি
বিজ্ঞাপন

বলিউডে এখনও সেভাবে প্রতিষ্ঠা পাননি কৃতি শ্যানন। তবে সাফল্য ও প্রশংসা পাচ্ছেন তিনি। বক্স অফিসে ব্যবসা করেছে তার অভিনীত একাধিক সিনেমা। এবার ওটিটি প্ল্যাটফর্মে নতুন ভূমিকায় আসছেন কৃতি। এবার প্রযোজনার কাজে নামছেন তিনি।

এরআগে প্রযোজনায় নেমেছেন প্রিয়াঙ্কা চোপড়া, টুইঙ্কল খান্না, আলিয়া ভাট, আনুশকা শর্মার মতো অভিনেত্রীরা। এবার সেই তালিকায় নাম লেখাচ্ছেন কৃতি শ্যাননও।

ওটিটি প্ল্যাটফর্মের একটি সিনেমার প্রযোজনার মাধ্যমে প্রযোজক হিসাবে হাতেখড়ি হচ্ছে কৃতির। অবশ্য এ সিনেমা নিয়ে কোনো তথ্য প্রকাশ করেননি নির্মাতারা।

21 hot photos of Kriti Sanon in sarees.

আগামী ১৬ জুন মুক্তি পেতে যাচ্ছে কৃতির সিনেমা ‘আদিপুরুষ’। দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে এই সিনেমাতে অভিনয় করেছেন তিনি। সীতা তথা জানকীর চরিত্রে তার লুক ইতোমধ্যেই নজর কেড়েছে ভক্তদের। বছরের প্রথমার্ধ খুব একটা ভালো না হলেও ‘আদিপুরুষ’-এর মাধ্যমে সাফল্যে ফিরবেন কৃতি, আশা দর্শক ও ভক্তদের।

ঢাকা পোস্ট

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন