১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

‘বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে পাকিস্তান’

প্রকাশিত: ১৪ June ২০২৩, ৭:৩৫ pm | বিভাগ: খেলাধুলা, সব খবর
‘বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে পাকিস্তান’
বিজ্ঞাপন

অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এ বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালে খেলবে- এমনটিই বিশ্বাস সাবেক অধিনায়ক ইউনিস খানের।

পাকিস্তানের করাচিতে সংবাদমাধ্যমকে ইউনিস খান বলেন, আমার দৃঢ়বিশ্বাস এবারের বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালে খেলবে। তার কারণ বর্তমান দলে বেশ কিছু ম্যাচ উইনার রয়েছে, যারা আপনাকে যে কোনো দিন ম্যাচ জিতিয়ে দিতে পারে।

জাতীয় দলের সাবেক এই কোচ আরও জানান, আমাদের দলে বরাবরের মতো ভালো কিছু ফাস্ট বোলার আছে এবং তারাই হবে আমাদের শক্তি। বিশ্বকাপে আমাদের একটি ইউনিট হিসেবে খেলতে হবে।

পাকিস্তানের হয়ে টেস্টে রেকর্ড সর্বোচ্চ ১০ হাজার রান করা ইউনিস খান বলেন, ভারতের বিপক্ষে ম্যাচ সবসময়ই চাপের খেলা। ভারতের বিপক্ষে জিততে বাবরকে প্ল্যান এ এবং বি তৈরি করতে হবে।

যুগান্তর

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন