১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী গ্রেফতার

প্রকাশিত: ১৭ June ২০২৩, ৬:১২ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী গ্রেফতার
বিজ্ঞাপন

রাজশাহী নগরীতে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এক মহিলাকে গ্রেফতার করেছে আরএমপি’র বোয়ালিয়া থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মোসা: শারমীন (৩৫)। সে রাজশাহী জেলার চারঘাট থানার চামটা এলাকার মো: শাহ আলমের স্ত্রী।

শনিবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল ১৬ই মে সন্ধ্যা ৭টায় বোয়ালিয়া থানার একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ডিউটি করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া থানার ফুদকীপাড়া এলাকার মন্নুজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে একজন মহিলা ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া থানা পুলিশের ওই টিম সন্ধ্যা সাড়ে ৭ টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে আসামি শারমীনকে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট-সহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শারমীন জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, ওই ইয়াবা ট্যাবলেটগুলো সে রাজশাহী জেলার চারঘাট থানার দৌলতপুর এলাকার মো: ইসরাইল আলীর কাছ থেকে সংগ্রহ করেছে। আরও জানা যায়, তারা দীর্ঘদীন যাবত যোগসাজসে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।

তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন