১৩ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বৃষ্টি উপেক্ষা করে  মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের গণসংযোগ

প্রকাশিত: ১৮ June ২০২৩, ৯:১২ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
বৃষ্টি উপেক্ষা করে  মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের গণসংযোগ
বিজ্ঞাপন
আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নগরীর ৫ ও ৭নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।
বরিবার সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা ৫নং ওয়ার্ডের মহিষবাথান উত্তরা ও ৭নং ওয়ার্ডে চণ্ডীপুর প্রেসক্লাব মোড়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এ সময় রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ।

এ সময় রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু সহ সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন