রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯জুন) সকাল ৮ টার দিকে পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করেন রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারি পুলিশ সুপার ( গোদাগাড়ী সার্কেল) মোঃ সোহেল রানা ।
সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, ডিসিপ্লিন বজায় রাখা, পেশাদারিত্ব বজায় রাখা, জনসাধারণের সাথে ভালো আচরণ করা, নিজ নিজ অফিস প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও সুশৃঙ্খল জীবন যাপনের উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়া পুলিশ সুপার ডি-স্টোর, সি-স্টোর, পুলিশ লাইন্স অস্ত্রাগার, পুলিশ ব্যারাক ও মোটরযান শাখা পরিদর্শন করেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
