১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে গ্রেফতার ৩৯, মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশিত: ৯ March ২০২২, ২:১০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন
রাজশাহীতে গ্রেফতার ৩৯, মাদকদ্রব্য উদ্ধার
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী জেলা ও মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেফতার করেছে। এসময়ে গ্রেফতারকৃত কয়েকজনের থেকে মাদকদ্রব্যও উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ মার্চ) পৃথক বিজ্ঞপ্তিতে পুলিশ এই তথ্য জানায়।

আরএমপি জানায়, গত ২৪ ঘন্টায় (৮ মার্চ) অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার করে। এরমধ্যে বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ৪ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, কর্ণহার থানা ১ জন ও ডিবি পুলিশ ৪ জনকে গ্রেফতার করে।

যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১৭ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত থেকে ৫২৬ গ্রাম হেরোইন, ১২৫ গ্রাম গাঁজা, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫৬ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

অন্যদিকে, রাজশাহী জেলা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে। জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের মধ্যে গোদাগাড়ী মডেল থানা ২ জন, তানোর থানা ৫ জন, মোহনপুর থানা ২ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ১ জন, চারঘাট মডেল থানা ১ জন ও বাঘা থানা ২ জন। যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ৬ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের থেকে শহিদুল ইসলাম শহিদকে ৫৫পিচ ইয়াবা, আফরোজা বেগমকে ৫০০ মি. লি. ফেন্সিডিল, মারুফ হোসেনকে ৫বোতল ফেন্সিডিল, এছাড়া চারঘাট থানা এলাকা থেকে ১ হাজার ৩১৪ কেজি ভেজাল গুড় উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন