নগরীতে ৪ কেজি গাঁজা ও ৬৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার তিন
নিজস্ব প্রতিবেদক:
মহানগরীতে ৪ কেজি গাঁজা ও ৬৫ লিটার চোলাই মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতরা হলেন- নগরীর গুড়িপাড়ার সাজিরুল ইসলামের ছেলে শাওন ইসলাম সুজন (২৩), আলীগঞ্জের মৃত জালাল উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (২৩) ও আশরাফুল ইসলাম (২২)।
পুলিশ জানায়, বুধবার ( ৯ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে গুড়িপাড়ায় মাদক ব্যবসায়ীর বাড়ীতে গাঁজা বিক্রির খবরে অভিযান চালিয়ে শাওন ইসলাম সুজনকে আটক করা হয়। তার থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার হয়।

অন্যদিকে, কাশিয়াডাঙ্গা থানার ফেরতাপাড়া রোডে চেকপোস্ট বসিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সা তল্লাশী করে ৬৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় চোলাই মদ বহনের অভিযোগে আসাদুল ও আশরাফুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুলের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।
গ্রেফতারকৃত সব আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
