১৩ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে আনসার ভিডিপির লিফলেট বিতরণ

প্রকাশিত: ৩ August ২০২৩, ৭:০৫ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে আনসার ভিডিপির লিফলেট বিতরণ
বিজ্ঞাপন

ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করেছে রাজশাহী জেলা আনসার ও ভিডিপি।  বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর সিঅ্যান্ডবির মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়।

এটি মহানগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।

সচেতনতামূলক এ কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম ও রাজশাহী জেলা আনসার ভিডিপি অফিসার ফরহাদুল আলম চৌধুরী।

এছাড়া থানা আনসার ভিডিপি কর্মকর্তাসহ আনসার ভিডিপি রাজশাহী রেঞ্জ ও জেলা কার্যালয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালকের নির্দেশক্রমে আজ এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন