১৩ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাবি উপাচার্যের সাথে আরএমপি কমিশনারের সাক্ষাৎ

প্রকাশিত: ৭ August ২০২৩, ৬:১৩ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাবি উপাচার্যের সাথে আরএমপি কমিশনারের সাক্ষাৎ
বিজ্ঞাপন
রাবি উপাচার্যের সাথে আরএমপি’র পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার  সকালে  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আরএমপি’রপুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
সৌজন্য সাক্ষাৎকালে পুলিশ কমিশনার উপাচার্যকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মতিহার) মো: একরামুল হক, পিপিএম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন