১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের প্রথম রাউন্ডে প্রথম হলেন বাংলাদেশের ইমরানুর

প্রকাশিত: ১৯ August ২০২৩, ১০:০৪ pm | বিভাগ: খেলাধুলা, সব খবর
ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের প্রথম রাউন্ডে প্রথম হলেন বাংলাদেশের ইমরানুর
বিজ্ঞাপন

বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের প্রিলিমিনারি রাউন্ডে কোয়ালিফাই করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছেন।

আজ শনিবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত প্রিলিমিনারি রাউন্ডের তৃতীয় হিটে ইমরানুর রহমান ১০ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে তার হিটে প্রথম স্থান অর্জন করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেন। দ্বিতীয় রাউন্ডে যাওয়া ১১ জনের মধ্যে ইমরানুর চতুর্থ হয়েছেন।

বাংলাদেশ সময় আজ রাতেই (১১টা ৪৩ মিনিটে) দ্বিতীয় রাউন্ডে ট্র্যাকে নামবেন বাংলাদেশের দ্রুততম মানব।

রাইজিংবিডি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন