আরএমপি’র মাস্টার প্যারেড অনুষ্ঠিত
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল 8 টায় আরএমপি পুলিশ লাইন্স মাঠে প্যারেডটি অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। প্যারেডে সালাম গ্রহণ শেষে পুলিশ কমিশনার আরএমপি’র অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে তিনি অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা, নিয়মিত খেলাধুলা এবং সুশৃঙ্খল জীবন যাপনের পাশাপাশি ড্রেস রুলস অনুসরণ করে স্মার্ট পোশাক পরিধানের নির্দেশ প্রদান করেন।

এ ছাড়াও পুলিশ কমিশনার পেশাদারিত্বের সাথে পুলিশি সেবা নিশ্চিত করার জন্য ফোর্সের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।। মাস্টার প্যারেড সুন্দর ও সুশৃঙ্খল হওয়ায় সংশ্লিষ্ট সকলে ধন্যবাদ প্রদান করেন।
প্যারেড পরিচালনা করেন ড. মো: রুহুল আমিন সরকার,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) ।
মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
