মেধাবী শিক্ষার্থীদের বৃ্ত্তি প্রদান করলো শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা
রাজশাহী মেধাবী শিক্ষার্থীদের বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ শিক্ষা বৃ্ত্তি প্রদান করেছে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা। আজ সোমবার অত্র প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুম, রাজশাহীতে আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করেন আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ও মো: নুর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (শাহ্মখদুম)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেনমো: মোহসিন আলী, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা।
অনুষ্ঠান শেষে পুলিশ কমিশনার শাপলার প্রধান কার্যালয় চত্ত্বরে গাছের চারা রোপণ করেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
