১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ৫ জুয়াড়ি আটক

প্রকাশিত: ২৯ August ২০২৩, ৬:৫৬ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে ৫ জুয়াড়ি আটক
বিজ্ঞাপন

রাজশাহী নগরী’র কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৫ জুয়াড়িকে আটক করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুরের মৃত আবুল হোসেনের ছেলে মো: কুদ্দুস আলী (৫০), একই এলাকার মৃত এমারুল ইসলামের ছেলে মো: মোকছেদুল আলম মামুন (৩০), মো: লুৎফর রহমানের ছেলে মো: হিমেল (৪২), মৃত আব্দুর রহমানের ছেলে মো: রেকাত আলী (৬০) ও মৃত মাইনুল ইসলামের ছেলে মো: হাসান আলী (৩৪)।

আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল ২৮ আগস্ট  রাত ১০ টায় আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে আটক করেন। এ সময় আসামিদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার হয়।

তাদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন