১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আরএমপিতে ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’ এর সমাপনী

প্রকাশিত: ৩১ August ২০২৩, ৬:৩২ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
আরএমপিতে ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’ এর সমাপনী
বিজ্ঞাপন
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ‘নায়েক ও পুলিশ কনস্টেবলদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ আগস্ট দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ব্যবস্থাপনায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী’র সমন্বয় ও পরিচালনায় আরএমপি ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ কোর্সের ১২তম ব্যাচ-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ তারিকুল ইসলাম, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী,  মো: খালেদ হোসেন, পুলিশ পরিদর্শক, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীসহ প্রশিক্ষণার্থীবৃন্দ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন